বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর রূপনগরে ছোট বউকে হত্যার পর এসআইয়ের আত্মহত্যা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় ছোট বউকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার (৩৫)।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম বলেন, সন্ধ্যা ৬টার দিকে রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি ও এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

পরে খোঁজ নিয়ে ওসি জানতে পারেন, আবদুস সাত্তার বাড্ডা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। বছরখানেক আগে তিনি তাঁর প্রথম স্ত্রীর খালাতো বোন সোমা আক্তার শম্পাকে (২২) বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে ১০ ও সাড়ে তিন বছর বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে।

এ বিষয়ে বাড্ডা থানার ওসি এম এ জলিল  বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এসআই আবদুস সাত্তার তাঁর ছোট বউকে গুলি করে নিজেও আত্মহত্যা করেছেন।

এসআই সাত্তার আজ দায়িত্বে ছিলেন কি না-এ বিষয়ে ওসি জলিল বলেন, তিনি আজ ছুটিতে ছিলেন। দুজনেরই লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। দুজনের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451