বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ 

সাভারের আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার রাতে বাইপাইল-আবদুল্লাহপুর মহাড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ওই কারখানাটির বহুতল ভবনে আগুন লাগে।

শ্রমিকরা জানান, রাতে মেডলার অ্যাপারেলস কারখানার আটতলা ভবনটির একটি ফ্লোরে প্রথমে আগুন লাগে। এ সময় রাতের পালার শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন। খবর পেয়ে প্রথমে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিস, পরে ধামরাই ও আশুলিয়া থেকে আরো চারটি ইউনিট যোগ দেয়। তবে নবীনগর-আবদুল্লাহপুর সড়কে তীব্র যানজটের কারণে সড়কে আটকে পড়ে ফায়ার সার্ভিস, পুলিশসহ উদ্ধারকারী সংস্থার যানবাহন।

 

এদিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো ছয়টি ইউনিটকে তলব করা হয়। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আগুন লাগার পর আশপাশের গার্মেন্টসগুলোর রাতের পালার কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451