বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৩০০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে এলোপাতাড়ি কুপিয়েছে এক বখাটে। আজ শনিবার বিকেলে শহরের দক্ষিণ কালীবাড়ী মোড়ে একটি দাতব্য চিকিৎসালয়ে কর্মরত অবস্থায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ছাত্রীর নাম সোনিয়া (২৩)। তিনি একটি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনিয়ার পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় বছর আগে শহরের পীরবাড়ি এলাকার তানভীরের (২৪) সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ক্রমে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। চার মাস আগে তানভীর অন্যত্র বিয়ে করেন। কিন্তু তিনি হঠাৎ করে সোনিয়াকে বিয়ে করার প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি তানভীরের পরিবারকে জানালে তিনি ক্ষুব্ধ হন। তানভীর আজ বিকেলে সোনিয়ার কর্মস্থলে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, তানভীরকে গ্রেপ্তারে অভিযান চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451