রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রমাণ পাওয়া যায়নি মজহারকে অপহরণের : আইজিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এই মন্তব্য করেন।

গত সোমবার ভোরে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহারকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। সোমবার রাতেই যশোরের নোয়াপাড়ায় খোঁজ মেলে মজহারের। পরের দিন সকালে সেখান থেকে তাঁকে ঢাকার আদাবর থানায় আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‘এখন পর্যন্ত তদন্তে আমরা যে সমস্ত তথ্য-উপাত্ত পেয়েছি, সে তথ্য-উপাত্তের আলোকে আমাদের ধারণা হয়েছে, এটা কোনো অপহরণের ঘটনা না। এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে আরো কিছু সাক্ষী-প্রমাণ দরকার’, বলেন আইজিপি।

‘কাজেই সেই সময়টুক আমাদের দিতে হবে। আমি মনে করি আগামী দুই-তিনদিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারব’, যোগ করেন আইজিপি।

সেমিনারে পুলিশপ্রধান বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অত্যন্ত কঠিন ও কঠোর। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451