রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার আদালত থেকে হাসপাতালে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে নিজ জিম্মায় মুক্তি দেয়ার পর তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।তার স্ত্রী ফরিদা আখতার ও তার মেয়ে সম্তলী হকসহ অনেকে তার সঙ্গে হাসপাতালে রয়েছেন।

স্ত্রী ফরিদা আখতার  জানালেন, আদালত থেকে সরাসরি ফরহাদ মাজহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়বেটিস ও হৃদরোগে ভুগছিলেন।  চোখ বাঁধা অবস্থায় গেলো দুই দিনের বিভীষিকাময় পরিস্থিতিতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।  মানসিকভাবেও তিনি ভীষণ বিপর্যস্ত।   সুস্থ হওয়ার আগ পর্যন্ত চিকিৎসকরা তাকে কথা কম বলতেও নিষেধ করেছেন।মঙ্গলবার দুপুরে পুলিশ ফরহাদ মজহারকে আদালতে হাজির করলে আদালত তাকে নিজ জিম্মায় অনুমতি দেন। শুনানি শেষে মুচলেকায় সই করে পরিবারের সঙ্গে মিলিত হন। আদালতে অনুমতি চেয়ে আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয় ফরহাদ মজহারকে। সোমবার রাত সাড়ে ১১টায় যশোরের নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। সকালে যশোর থেকে  ঢাকায় এনে আদাবর থানায় নেয়া হয়। সেখানে তার স্বজনরা সাক্ষাত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451