বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে যৌতুকের কারণে স্ত্রীকে নির্যাতন করে মাথার চুল কেটে দেয়ার অভিযোগে স্বামী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলবস্তি এলাকায়

যৌতুকের কারণে স্ত্রীকে নির্যাতন করে মাথার চুল কেটে দেওয়ার

অভিযোগে গতকাল রোববার বিকেলে স্বামী নজরুল ইসলাম (৪৫)

কে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

গ্রেফতারকৃত নজরুল বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার কালুজ

গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। পাঁচবিবি থানা সূত্রে জানা

যায়, গাইবান্ধা জেলার সাদেকা বেগম (৪২) এর সঙ্গে গত এক বছর

আগে নজরুলের বিয়ে হয়। তখন থেকেই তারা স্বামী স্ত্রী হিসেবে

বাগজানার রেল বস্তিতে বসবাস করে আসত। রোববার দুপুরে স্বামী

স্ত্রীর মধ্যে যৌতুকের কারণে ঝগড়াঝাটির এক পর্যায়ে নজরুল

ক্ষিপ্ত হয়ে স্ত্রী সাদেকাকে বেদম মারপিট ও পরে মাথার চুল কেটে

দেয়।

এ সময় স্ত্রী স্বামীর বিরুদ্ধে বিচারের জন্যে বাগজানা ইউনিয়ন

পরিষদের চেয়ারম্যান নাজমুল হকের দ্বারস্থ হন। চেয়ারম্যান সুষ্টু

বিচারের আশায় থানা পুুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষনিক

বাগজানায় এসে স্বামী নজরুলকে আটক করে থানায় নিয়ে যায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান,

স্ত্রী সাদেকা বাদী হয়ে স্বামী নজরুলের বিরুদ্ধে নারী

নির্যাতনের মামলা করলে নজরুলকে গ্রেফতার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451