বেনাপোল প্রতিনিধি:
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউসে ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রার
চেয়ে ৪৫ কোটি ৪০ লাখ টাকার বেশী রাজস্ব আয় হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের বেধে দেয়া লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার
৭শ’৬০ কোটি ৩০ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে বছর শেষে আদায় হযেছে ৩ হাজার
৮শ’৫ কোটি ৭০ লাখ টাকা রাজ¯ব । যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ কোটি ৪০ লাখ টাকা
বেশি আদায় হযেছে।
২০১৫-১৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রা
আনুষ্ঠানিকভাবে নির্ধারন করা হয় ৩ হাজার ১শ’৪৩ কোটি টাক। বছরের শেষ
মুহূর্তে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে লক্ষ্যমাত্রা কমিয়ে ২ হাজার ৮শ’৫০ কোটি টাকা
নির্ধারণ করে। অবশেষে ৩০ জুন বছর শেষে ২ হাজার ৯শ’৪০ কোটি টাকা আদায়
হওয়ায় রাজস্ব আদায়ের লক্ষ মাত্রা পুরন হয়।
২০১৩-১৪ অর্থবছরে ঘাটতি ছিল ১৩৪ কোটি ৭৩ লাখ। ২০১২-১৩ অর্থবছরে ঘাটতি
৪৫২ কোটি ৮৯ লাখ এবং ২০১১-১২ অর্থবছরে ১৯৪ কোটি টাকার রাজস্ব ঘাটতি
দেখা দেয়। পরপর তিনটি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুরন না হলেও নতুন
কমিশনার হিশেবে শওকাত হোসেন বোনপোল কাস্টমস হাউসে যোগদানের পরপরই
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এই প্রথম বারের মত পুরন হলো। তিনি বেনাপোলে
যোগদানের পরপরই রাজস্ব ফাকিবাজদের বিরুদ্ধে শুর করেন শুদ্ধি অভিযান। কাগজপত্র বাদে
কোটি কোটি টাকার শুল্ক ফাকির সময় তিনি এক ট্রাক কসমেটিকস এর চালান
আটক করে। ২ জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেন এবং মামলাও দায়ের
করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দরে আমদানি বাড়লেও সেভাবে সরকারি
খাতে রাজস্ব আসছে না। প্রভাবশালী ব্যবসায়ীরা কাস্টমস ও বন্দরের দুর্নীতিবাজ
কর্মকর্তাদের সঙ্গে হাত মিলিয়ে, আবার কখনও দলীয় প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি
দিচ্ছে। এসব দুর্নীতিবাজ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাঝে মধ্যে মামলা
হলেও উপযুক্ত প্রমাণের অভাবে তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান,
বর্তমান সরকারের আমলে বেনাপোল বন্দরে সবচেয়ে বেশি অবকাঠামোগত উন্নয়ন
হয়েছে। কিন্তু সে উন্নয়নও প্রয়োজনের তুলনায় অনেক কম, যা আমদানি-রফতানি
বাণিজ্যে মারাত্বক বাধা সৃষ্টি করছে। আরও উন্নয়ন হলে বর্তমানে যে রাজস্ব
আসছে তার দ্বিগুণ আসবে বলে আশা করেন তিনি।
সভাপতি আরো জানান, দিন দিন আমদানি পণ্যের উপর অযৌক্তিক হাওে মূল্য
বাড়ানো হচ্ছে। এতে বৈধভাবে আমদানি কমে বাড়ছে পাচার। অনেকে এ বন্দর
ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছে। মূল্য স্বাভাবিক পর্যায়ে রাখা হলে বৈধ পথে আমদানি
বাড়বে। বৃদ্ধি পাবে রাজস্ব আয়।
বেনাপোল কাস্টমস কমিশনার মো. শওকাত হোসেন বাংলানিউজকে বলেন, চার বছর
পরে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুরন হযেছে। রাজস্ব আদায়ে
স্বচ্ছতা এবং ব্যবসায়ীরেদ হয়রানি বন্ধে নতুন নতুন নির্দেশনা জারি করায় রাজস্ব
আয় বেড়েছে।