বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খবর প্রকাশের পর অবশেষে শিশু নির্যাতনের মামলা নিল কালীগঞ্জ থানা পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ২০১ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ সংবাদদাতাঃ

অবশেষে খবর প্রকাশের পর ঝিনাইদহের কালীগঞ্জে পারভেজ হোসেন (১৪) নামে

এক শিশু নির্যাতনের বিষয়ে মামলা রেকর্ড করেছে পুলিশ। এজাহারে স্থানীয়

এমপির কাছের লোক হিসেবে পরিচিতদের নাম থাকায় ১০ দিন ধরে

ঘুরাচ্ছিল পুলিশ। এ নিয়ে সোমবার বিকেলের দিকে শিশু পারভেজের

নির্যাতনের লোমহর্ষক কাহিনী তুলে ধরে সচিত্র খবর প্রকাশিত হলে

তোলপাড় শুরু হয়। খবরটি প্রকাশ হওয়ার পর পরই পুলিশের উর্ধ্বতন মহলের চাপে

১০ দিন পর মামলা রেকর্ড করেন কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম। যার

মামলা নং ০২, তারিখ ০৩/০৭/২০১৭। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) আমিনুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে সোমবার সন্ধ্যার দিকে

জানান, ৮ জনকে আসামি করে নির্যাতিতের মা পারভিনা খাতুন বাদী হয়ে

মামলাটি করেন।

উল্লেখ্য, কালীগঞ্জের দাসবায়সা গ্রামের আজিজুল ইসলামের মেয়ের সাথে

রাস্তায় দাড়িয়ে কথা বলার অপরাধে শিশু পারভেজকে অমানুষিক নির্যাতন করা

হয়। ঘটনাটি গত ২৩ জুন ঘটলেও আজও পর্যন্ত থানা কোন মামলা নেয়নি।

অবশেষে বিভিন্ন পেপার পত্রিকা ও অনলাইনে খবরটি প্রকাশিত হলে পুলিশ

প্রশাসনে হৈ চৈ পড়ে যায়। পারভেজ মাগুরার শালিকা উপজেলার সিমাখালীর

পিয়ারপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে। জন্মের পর থেকে পারভেজ কালীগঞ্জ

উপজেলার দামোদরপুর গ্রামে তার নানা জিল্লুর রহমানের বাড়িতে থাকতো।

বর্তমানে পারভেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নং ওয়ার্ডের

ইউনিট-২ এর বি-৪০ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451