মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাটখিলে দলীয় বৈঠক চলাকালে চেয়ারম্যান’সহ বিএনপির দুই নেতা আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল

উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইউপির সাবেক

চেয়ারম্যান’সহ দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। দুপুর ৩ টার

দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি

মোর্শেদ আলম এবং সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত

আলী ভুট্ট। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন যুবদল সম্মেলনে ছাত্রদলের দুই

পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতিকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য

দুপুরে স্থানীয় ছাত্রদল এবং যুবদল নেতাদের নিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র

সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের বাড়িতে বৈঠকে বসেন দলের

নেতারা। বৈঠক চলাকালে দুপুর ২টার দিকে বৈঠকস্থলে অভিযান চালায় পুলিশ।

এসময় দলের নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ওই স্থান থেকে মোর্শেদ আলম ও

লিয়াকত আলী ভুট্টুকে আটক করে পুলিশ। চাটখিল উপজেলা বিএনপির সাধারণ

সম্পাদক (ভারপ্রাপ্ত) এডভোকেট আবু হানিফ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে

বলেন, দুই নেতাকে আটকের কারন তারা এখনো জানতে পারেননি। চাটখিল

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, আটককৃতদের

এখনো থানায় আনা হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451