বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চলতি অর্থবছরে ১৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ২১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দেশে স্থিতিশীল খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখাসহ খাদ্য ঘাটতি পূরণে সরকার চলতি আর্থিক বছরে বিদেশ থেকে ১০ থেকে ১৫ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে।

আজ খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে… তবে খাদ্য ঘাটতি পূরণে এই আমদানির পরিমাণ ১০ থেকে ১৫ মেট্রিক টনে বাড়তে পারে। ’

সরকারি সূত্র জানায়, একই সময়ে সরকার চাল আমদানির ওপর আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে দেশে চালের মূল্য কম রাখতে সহায়ক হয়।

হাসান বলেন, এই পরিকল্পনার আওতায় ভিয়েতনাম থেকে সরকার টু সরকার ভিত্তিতে প্রতি টন চাল ৪৩০ থেকে ৪৭০ মার্কিন ডলার মূল্যে প্রায় আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তিনি বলেন, ‘আগামী ১২ জুলাইয়ের মধ্যে আমদানির প্রথম চালানটি দেশে এসে পৌঁছবে। ’

এছাড়াও আরো দেড় লাখ টন চাল আমদানির জন্য সরকার টেন্ডার আহ্বান করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে যথাসময়ে চাল এসে পৌঁছবে।

চাল আমদানির ওপর ১৮ শতাংশ আমদানি শুল্ক কমানো হয়েছে জানিয়ে খাদ্য বিভাগের প্রধান বলেন, এতে পূর্বের প্রতি কেজি চাল আমদানিতে ৯ টাকার স্থলে এখন সাড়ে তিন টাকা করে ক্রয়ে সাহায্য করবে।

তিনি বলেন, থাই সরকারের সঙ্গে চাল আমদানির ব্যাপারে আলোচনার জন্য খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আগামী ৫ জুলাই থাইল্যান্ড সফর করবে।

ভারত থেকে চাল আমদানি প্রসঙ্গে হাসান বলেন, দেশে খাদ্য উৎপাদন আগের ১০৫ মিলিয়ন টনের জায়গায় ১১৫ টনে উন্নীত হওয়ায় সরকার ভারত থেকে চাল আমদানির বিষয়টি বিবেচনা করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451