বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আ. লীগকে আন্দোলনের হুমকি দিয়ে ভয় দেখানো যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ২৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আন্দোলনের হুমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে বলেও জানান তিনি।

আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল সরকারি প্রাথমিক স্কুল মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা স্কুল মাঠে জনসভার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির অতীতের আন্দোলন এ দেশের মানুষ দেখেছে। তাদের জ্বালাও পোড়াও ও মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন জনগণ সমর্থন করে না। আন্দোলনের হুমকি-ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবিধানে সহায়ক সরকারের কোনো বিধান নেই। সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক সব দলকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোক্তাদির বকুল। সভায় আরো বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল লতিফ তারিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী জান্নাত আরা হেনরী, মিজানুর রহমান দুদু ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী শহীদ এম মনসুর আলী সড়কে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ইছামতি ও ঘাটদহ সেতুর উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলম ও আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451