মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভ্যাট আইন স্থগিত রেখে অর্থবিল পাস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ৩৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ভ্যাট আইন স্থগিত এবং ব্যাংক আমানতে আবগারি শুল্ক হ্রাস করার পাশাপাশি বেশকিছু পণ্য ও সেবার ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় এসব কথা জানান অর্থমন্ত্রী। পরে কিছু সংশোধনী এনে অর্থবিল, ২০১৭ পাস হয় সংসদে।

বাজেট আলোচনায় অর্থমন্ত্রী, মোটরসাইকেল ও রেফ্রিজারেটরের  সংযোজন যন্ত্রাংশ, এলপিজি সিলিন্ডার, সোলার প্যানেল, কম্পিউটারের যন্ত্রাংশ আমদানির ওপর আরোপিত বর্ধিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন। এ ছাড়া মেডিশনের ওপর প্রস্তাবিত ভ্যাট আগামী দুই বছর কার্যকর হবে না বলেও জানান অর্থমন্ত্রী। তৈরি পোশাকের ওপর ১ শতাংশ উৎসে কর বহাল রাখারও প্রস্তাব দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘এ বাজেটটি আমার একাদশতম বাজেট। আমি বলেছিলাম এটি হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বাজেট। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ও পরামর্শ গ্রহণ করে যেভাবে এটি প্রস্তাবিত হয়েছে তাতে সত্যিই দাবি করছি এটি একটি অতি উত্তম বাজেট প্রস্তাব। আমার জীবনের শ্রেষ্ঠতম বাজেট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451