বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারে পর্যটকসহ নৌকাডুবিতে নিখোঁজ ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ঈদ ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে ৩ জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে উদ্ধার করা হয়ছে।নিখোঁজরা হচ্ছে, টেকনাফ মৌলভী পাড়ার মীর আহমদের পুত্র আনোয়ার সাদেক (১০),  আনোয়ারের পুত্র মো. তৈয়ব (১৫)  ও পুরাতন পল্লান পাড়ার শাব্বির আহমদের পুত্র  মো. আমিন (১২)।তাদের সবার বাড়ি  টেকনাফ সদরে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জালিয়াপাড়া এলাকায় ট্রানজিট জেটির কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে।টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কে আর বড়ুয়া জানান, নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেয়া হচ্ছে। আপতত এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছে বলে একাধিক সুত্রে জানা যায়। উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সুদীপ্ত দে  (১৭) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে । সে ঢাকা রাইফেলস স্কুলের ছাত্র।সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দে’র ছেলে এবং ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরিবারের সঙ্গে মঙ্গলবার সকালে সুদীপ্ত কক্সবাজারে এসে মোটেল লাবণীতে উঠে। সকালে সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় সে।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় ছাত্রটি। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালানো হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451