বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোটিশ না দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে : মওদুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে
বাড়ি ভাঙতে আদালতের কোনো নির্দেশনা নেই এবং কোনো নোটিশও নেই। সরকার যা করছে  সবই গায়ের জোরে করছে। আইনের চাইতে এখন শক্তি বেশি কার্য্কর। বললেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
রোববার সকাল ৯টার পর রাজউক কর্মীরা গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের তার বাড়িটি ভাঙতে শুরু করেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রায় চার দশক নিজের দখলে থাকা গুলশানের বাড়িটি ভাঙতে রাজউকের অভিযানকে ‘বেআইনি’ বলেও দাবি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বাড়ি ভাঙা সম্পূর্ণ বেআইনি।
এ বিষয়ে একটি রিট পিটিশন হাইকোর্টে বিচারাধীন আছে। আসছে ২ জুলাই রিট পিটিশনের শুনানি হবার কথা রয়েছে। আরেকটি টাইটেল স্যুট ফাইল করা হয়েছে নিম্ন আদালতে। সেটাও শুনানির অপেক্ষায় আছে। তিনি বলেন,  আমি মনে করি আদালতের বিচারাধীন অবস্থায় এ ধরনের অভিযান সম্পূর্ণভাবে আদালতের প্রতি চরম অবজ্ঞা ছাড়া আর কিছুই নয়।
১৯৭২ সাল থেকে গুলশানের বাড়িটিতে বসবাস করে আসছিলেন মওদুদ আহমদ। প্রথমে ছিলেন ভাড়াটিয়া। পরে ভাইয়ের নামে জাল কাগজপত্র তৈরি করে তিনি বাড়িটির মালিকানা দাবি করেন বলে আদালতের আদেশে উঠে আসে। এভাবে দীর্ঘ ৪৫ বছর তিনি কূটনৈতিক এলাকার বৃহৎ আয়তনের বিলাসবহুল বাড়িটি নিজের দখলে রাখেন।
ওই বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় সর্বোচ্চ আদালতের রায় মওদুদের বিপক্ষে গেলে রাজউক গেলো ৭ জুন ওই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451