মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তেলের ট্যাঙ্কারে আগুন পাকিস্তানে, নিহত ১২৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৩১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের আহমেদপুর শরকিয়া এলাকায় তেলের ট্যাঙ্কারে সৃষ্ট আগুনে কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনা ঘটে।

পাঞ্জাবের জরুরি সেবা প্রতিষ্ঠান ‘রেসকিউ ১১২২’র মহাপরিচালক (ডিজি) ড. রেজওয়ান নাসির বলেন, এ দুর্ঘটনায় আহত ৪০ জনের মতো লোককে বাহাওয়ালের ভিক্টোরিয়া হাসপাতাল ও শরকিয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিজওয়ান জানান, আহত অনেকের গায়ের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাই আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মী সূত্রে জানা যায়, ছিদ্র হয়ে যাওয়া একটি তেলের ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন লোকজন। এ সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, তেলের ট্যাঙ্কারের কাছাকাছি থাকা কিছু ব্যক্তি সিগারেট সেবন করছিলেন। এ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

আগুনে ৭৫টি মোটরসাইকেল ও চারটি গাড়ি পুড়ে যায়। এতে হতাহত ব্যক্তিদের অধিকাংশই আশপাশের এলাকার বাসিন্দা। বাকিরা পথচারী।

উদ্ধারকর্মীদের কাছ থেকে জানা যায়, অগ্নিদগ্ধদের পরিচয় পাওয়া যায়নি। ডিএনএর নমুনা সংগ্রহ করেই কেবল তা সম্ভব হতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451