মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘আগাম ঈদ’ মাদারীপুরে ৫০ গ্রামে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৩৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৫০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। ওই বাসিন্দারা হজরত সুরেশ্বরী (র.)-এর ভক্ত ও অনুসারী।

মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও কালকিনির আন্ডারচর খানকা শরিফ মাঠে আজ রোববার সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

চরকালিকাপুরে ঈদের জামাতে ইমামতি করেন মাস্টার আবুল হাসেম মিয়া। আর আন্ডারচর খানকা শরিফ মাঠের জামাতে ইমামতি করেন মাওলানা মোকসেদ মিয়া।

সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পীর বলেন, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির হিসাব ও সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ রোববার ওই সব দেশে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এর সঙ্গে মিল রেখে তাঁরাও ঈদ উদযাপন করছেন।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, কাতলা, তাল্লুক, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর, কয়ারিয়াসহ অর্ধশতাধিক গ্রামের প্রায় ৪০ হাজার বাসিন্দা ঈদ উদযাপন করছেন।

সুরেশ্বর পীরের ভক্তদের মতে, ইসলাম ধর্মের সবকিছুই মক্কা শরিফ হয়ে বাংলাদেশে এসেছে। তা ছাড়া মক্কা শরিফ থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। তাই মক্কাবাসী যেদিন রোজা রাখেন, তাঁরাও সেদিন থেকে রোজা থাকেন। তাঁদের মতে, তিন ঘণ্টার পার্থক্যের জন্য ২৪ ঘণ্টা পার্থক্য মানা যুক্তিযুক্ত নয়।

সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত জানশরিফ শাহ সুরেশ্বরী (ব.)-এর অনুসারীরা ১৪৬ বছর ধরে এভাবে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন, ঈদুল ফিতর ও আজহা পালন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451