মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পূর্ব লন্ডনে আগুন, ভবনে অনেক বাংলাদেশি আটকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
ইংল্যান্ডের রাজধানী লন্ডনের গ্রেনফেল টাওয়ারের আগুনের রেশ কাটেনি। এরই মধ্যে নতুন দু:সংবাদ। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত বেথনালগ্রিনের একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।  বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসির।
অগ্নিকাণ্ডের পর থেকে ওই ভবনে থাকা বাঙালি পরিবার ও তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  বেথনালগ্রিনে চারতলা ওই ভবনটির ওপরের তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সেখানে অনেক বাংলাদেশি আটকা পড়েছেন। এর আগে লন্ডনের নর্থ কেনসিংটনে ২৭ তলা বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৯ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। এতে একই পরিবারের ৫ বাংলাদেশি মারা যান।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451