রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনবাগে অস্ত্রসহ আটক ৯ ডাকাত গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ২২৫ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায়

ডাকাতির প্রস্তুতিকালে ৯ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে

অস্ত্র ও গুলি জব্দ করা হয়। সোমবার (১৯ জুন) দুপুরে জেলা জজ আদালতের মাধ্যমে তাদের

কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ভোরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ইয়ারপুর

গ্রামের বটতলায় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নোয়াখালীর

বেগমগঞ্জ উপজেলার সুমন হোসেন (১৮), একই উপজেলার সফিকুল ইসলাম সবুজ (৩৫),

মো. ইউসুফ (৩৫), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মো. আইয়ুব (২০), বি-

বাড়ীয়ার জেলার কসবা উপজেলার মামুন হোসেন (১৮), একই জেলার আখাউড়া উপজেলার

মাসুম খাঁ (১৮), মো. তারেক (২৫), মো. মাসুম মিয়া (২৮) ও সুনামগঞ্জ জেলার ছাতক

উপজেলার কামাল হোসেন (২২)। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর

রশিদ চৌধুরী জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বীজবাগ

ইউনিয়নের ইয়ারপুর বটতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৯ ডাকাতকে

গ্রেফতার করা হয়। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451