বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে ইউপি সদস্যসহ ৩ জেএমবি সদস্য আটক, ককটেল ও অস্ত্র উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ২৮০ বার পড়া হয়েছে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সাবেক ইউপি সদস্যসহ তিন জেএমবি ক্যাডারকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ও শাহাগোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল হাই(৪৫), ভোঁপাড়া গ্রামের কবেজ শাহ’র ছেলে জিয়াউর রহমান (৩৭) ও কাশিয়াবাড়ী গ্রামের হুরমত আলীর ছেলে ময়েন সরদার(৩৫)।

আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: বদরুদ্দোজা জানান, তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র বিষ্ফোরক দ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন থেকে পলাতক ছিলেন তারা । আজ বিকেলে গোপন সংবাদে জানা যায় গ্রেফতারকৃতরা এলাকায় সন্ত্রাশী কার্যক্রম চালানো জন্যে চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451