বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলার শশীভূষনে রাতের আধারে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ৩২৮ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে এওয়াজপুরে ধারারো অস্ত্র দিয়ে

কুপিয়ে মরিয়ম (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুবৃত্তরা।

সোমবার(১৯জুন) ভোর রাতের দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত

মরিয়ম ওই এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হানিফ বেপরীর স্ত্রী ও ৮

সন্তানের জননি। ঘটনার সময় ছেলে-মেয়েরা কেউ বাড়িতে ছিলেন না।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল

বাশার জানান, রাতের বেলায় ঘরে স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে ছিলেন। এ

সময় একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে মরিয়মে কুপিয়ে পালিয়ে যায়।

মরিয়মের চিৎকারে হানিফ ঘুম থেকে উঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে

দেখেন স্ত্রীকে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে

ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

ওসি আরো জানান, অতিরিক্ত রক্ত ক্ষরনের কারেন ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু

হয়। এ ঘটনায় শশীভুশন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে

বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451