মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‘ বিএনপির হাতে সরকার কেন ইস্যু তুলে দেবে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ২৮৭ বার পড়া হয়েছে
‘সরকার কেন বিএনপির হাতে ইস্যু তুলে দেবে’

অনলাইন ডেস্কঃ

বিএনপির ত্রাণবহরে হামলা করে সরকার কেন তাদের হাতে ইস্যু তুলে দেবে। প্রশ্ন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে ঢাকার মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ’র মোবাইলকোর্ট কার্যক্রম দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি এমনিতেই সবসময় সরকারের বিরুদ্ধে ইস্যু খোঁজে। আমরা কেন ফের তাদের গাড়িবহরে হামলা করে নতুন করে ইস্যু তৈরি করে দেব? তিনি বলেন, বিএনপি নেতাদের গাড়িবহরে হামলার পেছনে কোনো মতলবি মহলের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হয়তো এর মাধ্যমে কোনো একটি মতলবি মহল দেশকে অস্থিতিশীল করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে। আসছে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজেদের নিশ্চিত পরাজয় হবে জেনে একাদশ সংসদের ভোটে না যাবার ফন্দি খুঁজছে বিএনপি।

রোববার রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে যাবার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহর।

এতে ফখরুল, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম ও মেজর জেনারেল অব. রুহুল আমিন আহত হন। হামলার ঘটনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদের কর্মীদের অভিযুক্ত করেন। তবে তিনি এ ঘটনায় তার কর্মীদের সম্পৃক্ততার কথা নাকচ করে দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451