মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

উত্তেজিত জনতা বহরে হামলা করেছে : হাছান মাহমুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ১৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উত্তেজিত স্থানীয় জনতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত একজন সত্যিকারের মুসলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, আমরা জেনেছি বিএনপির মহাসচিবের গাড়িবহরের ধাক্কায় দুজন স্থানীয় গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনতার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের কথাকাটাকাটি। এর একপর্যায়ে স্থানীয় উত্তেজিত জনতা তাদের গাড়িবহরে হামলা চালায়। এ ছাড়া চট্টগ্রাম ও রাঙ্গুনিয়ায় বিএনপিতে দীর্ঘদিন ধরে গ্রুপিং চলমান। আমরা যতটুকু জেনেছি, মির্জা ফখরুলের গাড়িবহরে এক গ্রুপের নেতারা থাকলেও অন্য গ্রুপের নেতারা ছিলেন না।

মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরো বলেন, এক সপ্তাহে আগে পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এক সপ্তাহে ধরে বিএনপির কোনো স্থানীয় বা কেন্দ্রীয় নেতা ওইসব এলাকা পরিদর্শন বা ত্রাণ নিয়ে যাননি। কিন্তু এখন যখন ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ প্রায় শেষ তখন বিএনপির নেতারা দুর্গত এলাকায় যাওয়ার জন্য রওনা দেন এবং হামলার ঘটনা ঘটে। এখন তারা ঘটনাটিকে বড় সংবাদ বানানোর চেষ্টা করছেন। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করছেন।

মির্জা ফখরুল ইসলামের ওপর হামলার ঘটনা দুঃখজনক একইসঙ্গে রহস্যজনক মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তাদের গাড়িবহরে কোনো ত্রাণ সামগ্রী ছিল না। এ ছাড়া প্রশাসনকে আগের দিন যেই রাস্তা দিয়ে যাবে বলে জানিয়েছে সেই রাস্তা তারা ব্যবহার করেনি। প্রশাসনের সঙ্গেও তারা কোনো সমন্বয় করেনি। তাদের এসব কর্মকাণ্ড রহস্যজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব কিছু বের করা হবে।

আয়োজক সংগঠনের কার্যকরী সভাপতি এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি অ্যাড. আসুজ্জামান দুর্জয়, আওয়ামী লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার ও বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা মহাসচিব হুমায়ুন কবীর মিজি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451