মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁয় সন্ত্রাস ও জঙ্গীবাদ এর বিরুদ্ধে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

গোলাম-সারোয়ার,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সন্ত্রাস ও জঙ্গীবাদ এর বিরুদ্ধে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নওগাঁ জেলা শাখা।মঙ্গলবার দুপুরে ঘন্টাব্যাপী শহরের মুক্তির মোড়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের একটি ব্যানারে এ মানববন্ধন করেছে জেলার বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষকরা। মানববন্ধনে স্বাশিপ এর সভাপতি অধ্যক্ষ আবু নাসের আহমেদ এর সভাপতিত্বে এসময় অধ্যক্ষ মোফাখ্ধসঢ়;খার হোসেন খান, অধ্যক্ষ মাহাবুব ইসলাম, অধ্যক্ষ জাহেদুর রহমান, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ সেকেন্দার আলী, শিক্ষক হাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দশ দিনের বেশি কোন শিক্ষার্থী ক্লাশে অনুপস্থিত থাকলে শিক্ষকদের তালিকা তৈরী করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা বাড়ী থেকে বেরিয়ে আসার পর তারা প্রতিষ্ঠানে এসেছে কিনা তা অভিভাবকদের তদারকি করার জন্য অনুরোধ জানানো হয়। যদি অভিভাবকরা সচেতন না হোন তাহলে শিক্ষকদের একার পক্ষে সম্ভব না। এসময় গুলশানের হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে তীব্রনিন্দা জ্ঞাপন করেন। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর পক্ষ হতে সরকারকে র্সাবিক সহযোগিতা করার অঙ্গিকার করেন শিক্ষকরা। মানববন্ধনে বিভিন্ন কলেজের প্রায় তিনশতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।# শিক্ষক পরিষদের মানববন্ধন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451