বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চালের দাম বাড়ায় খাদ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করা : ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চালের দাম বাড়ার কারণে খাদ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করা।

আজ শনিবার রাজধানীর  ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে যুবদল আয়োজিত আলোচনায় বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।

সম্প্রতি চালের দাম বাড়ার কারণ নিয়ে খাদ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, চালের মূল্যবৃদ্ধির জন্য বিএনপিপন্থী চাল ব্যবসায়ী দায়ী নয়। সরকারের দুর্নীতি,  অদক্ষতা ও দূরদৃষ্টির অভাবই এর জন্য দায়ী।

‘আজকে অত্যন্ত অ্যালার্মিং সিচুয়েশন। আমাদের খাদ্য মজুদ যেটা সেটা কমতে কমতে আজকের পত্রিকাতেই আছে এক লাখ ৯১ হাজার টনে এসেছে। কেন? দূরদৃষ্টির অভাব, সরকারের দুর্নীতি এবং সরকারের অদক্ষতার কারণেই আজকে এই অবস্থায় চলে এসেছে। খাদ্যের দাম যেভাবে বেড়েছে অশনি সংকেত। সরকার এর জন্য দায়ী এবং খাদ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করে নতুন খাদ্যমন্ত্রীর ব্যবস্থা করা’, বলেন ফখরুল।

একই দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, সৎ ও অন্যায়ের বিরুদ্ধে যাঁরা কথা বলেন তাঁদের কণ্ঠ স্তব্ধ করার জন্য সরকার দুদককে ব্যবহার করে মামলা দিচ্ছে।

অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের স্থানে অন্যদের প্রবেশ উন্মুক্ত না থাকায় বিএনপিসহ কোনো সংগঠনই উদ্ধারকাজে সহায়তা করতে পারছে না। পাহাড়ধস প্রতিরোধে সরকারের অবহেলাকেও দায়ী করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451