ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে মিসব্রান্ডেড ঔষধ ও ভেজাল সেমাই জব্দ করা
হয়েছে। এসময় ৫ দোকানের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(১৫জুন) দুপুরে বোরহানউদ্দিন পৌর শহরে অভিযান চালিয়ে
প্রচুর পরিমাণে মিসব্রন্ডেড ঔষধ ও ভেজাল সেমাইসহ খাদ্য সামগ্রী জব্দ
করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার
মো.আ.কুদ্দুস। পরে জব্দকৃত ঔষধ ও ভেজাল সেমাইসহ খাদ্য সামগ্রী
ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আঃ কুদ্দুস বলেন, বোরহানউদ্দিন পৌর
শহরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মিসব্রন্ডেড ঔষধ ও ভেজাল
সেমাইসহ খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে। এই সময়ে ড্রাগ আইন
১৯২০ ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় ৫ টি প্রতিষ্ঠানকে
৪৩,০০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। জব্দকৃত ঔষধ ও ভেজাল সেমাইসহ
খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।
এসময় প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ড্রাগ
সুপার এসএম সুলতান ও সেনেটারি ইন্সপেক্টর মোঃ নাসির উদ্দিন।