বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পীরগঞ্জে দিনদুপুরে ছিনতাই, থানায় এজাহার পেয়েও গ্রেফতার করেনি পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪৫৯ বার পড়া হয়েছে

জাকির হোসেন,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)থেকে : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে

দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় গত শুক্রবার আনিসুর

রহমান বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন।

এজাহারের ৮ দিন পেরিয়ে গেলেও ছিনতাই কারীদের গ্রেফতার করতে পারেনি

পীরগঞ্জ থানা পুলিশ। এজাহারে জানা যায়,গত মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ ডাক

বাংলো ফুটবল খেলার মাঠ থেকে আনিসুর রহমানের গলায় চাকু ঠেকিয়ে

গোরস্থানের দিকে নিয়ে যায় একদল ছিনতাইকারী। পরে তাঁর সঙ্গে থাকা

মোবাইল ফোন ও প্রায় ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় তাঁরা। ঘটনার দিন

বিকালে সোনামণি স্কুলের সামনে থেকে এক ছিনতাইকারী ধরা পড়লে

আনিসুরের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পৌর কর্মচারী

শ্যামল। পরে বিষয়টি স্থানীয়ভাবে নিরসনের জন্য ছেড়ে দেওয়া হয়

ছিনতাইকারীকে। কিন্তু ঘটনার কোন সমাধান হয়নি কয়েকদিনেও। এ

ঘটনায় এজাহারভুক্ত আসামিরা হলেন-কেউটগাঁও গ্রামের মমতাজ আলীর

ছেলে হায়দার আলী মিঠুন ,নারায়নপুর গ্রামের তজিমুল ইসলামের ছেলে

ইলিয়াস আলী,লুৎফর রহমানের ছেলে আশরাফুল হক,মজিবর রহমানের ছেলে

মাহাবুবুর রহমান। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন,

এজাহার পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451