রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের মুকসুদপুরে নকল প্রসাধনী কারখানায় ভেজাল প্রসাধন সামগ্রী জব্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪৩৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর

উপজেলার বাটিকামারী বাজারে ‘নাম্বার ওয়ান কসমেটিক্স’

নামে এক নকল প্রসাধনী তৈরীর কারখানার সন্ধান পেয়েছে

ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে ওই নকল কারখানায় অভিযান চালিয়ে প্রায়

২ লাখ টাকা মূল্যের ভেজাল ও নকল প্রসাধন সামগ্রী জব্দ করা

হয়। এ সময় কারখানার মালিক কে পাওয়া যায়নি।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুকসুদপুর

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম

জানান, উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা

গ্রামের জনৈক করম আলীর ছেলে আরিফ দীর্ঘ দিন ধরে

বাজারের পূর্ব পাশে একটি বাড়ী ভাড়া নিয়ে নকল ও ভেজাল

বিভিন্ন প্রসাধনী তৈরী এবং বাজারজাত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভ্রাম্যমান

আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মুকসুদপুর থানার এ

এস আই লাভলু সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান

চালায়। পরে বাড়ির এক কক্ষ থেকে বিপুল পরিমাণ নকল

প্রসাধনী, প্রসাধনী তৈরীর ক্যামিকেল ও মোড়ক জব্দ করা

হয়। যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দকৃত

প্রসাধনী সামগ্রী সীলগালা করে নকল প্রসাধনী তৈরীর

ঘরে তালায় সীলগালা লাগিয়ে চাবী বাটিকামারী

ইউনিয়নের ইউপি সদস্য কাওসার ও ওহিদের নিকট বুঝিয়ে

দিয়ে আসা হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451