শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ড্রাইভার একা দায়ী নয় সড়ক দুর্ঘটনার জন্য’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ১৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সড়ক দ‍ুর্ঘটনার জন্য ড্রাইভার একাই কেবল দায়ী নয়। যত্রতত্র রাস্তা পারাপারের কারণে এমনকি ট্রাফিক পুলিশের ভুল নির্দেশনাতেও দুর্ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ঢাকা শহরে আর কোনো ছিনতাইকারী ও মলম পার্টির সক্রিয় সদস্য নেই বলেও দাবি করেন ডিএমপি কমিশনার। আজ সোমবার মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা জেলা মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

যাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে গত পহেলা রমজান থেকেই মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের বিশ্রামাগারে প্রজেক্টরে বড় পর্দায় দেখানো হচ্ছে মেট্রোপলিটন পুলিশ নির্মিত বিভিন্ন সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ট্রাফিক নিয়মাবলী ও সাবধানতামূলক বাণী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451