সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় ছেলের হাতে বাবা খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে

ইমরান খান, সাতক্ষীরা :
সাতক্ষীরায় ছেলের কাছে পাওনা টাকা চাওয়ায় পিতা আকবর মিস্ত্রি (৬০) কে পিটিয়ে হত্যা করেছে ছেলে সালাম মিস্ত্রি। শনিবার রাতে পিতাকে পিটিয়ে আহত করার পর রোববার ভোরে তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের নামাজের পর পিতা আকবর আলি মিস্ত্রি ছেলে সালাম মিস্ত্রীর কাছে পাওনা টাকা চায়। এ সময় বাপ বেটার মধ্যে কথাকাটি হয়। কথাকাটা কাটির এক পর্যায়ে ছেলে বাঁশের লাঠি দিয়ে পিতা আকবর মিস্ত্রীকে বেদম মারপিট করে আহত করে।
রক্তাক্ত পিতাকে স্থানীয় ভাবে চিকিৎসা করানোর পর রোববার ভোর ৬ টার দিকে তিনি মারা যান। এদিকে, রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, পাওনা টাকা নিয়ে মূলত ভাই-বোনের মধ্যে বিরোধ। ভাই সালাম মিস্ত্রির কাছে তার বিবাহিত বোন রাফিজা বেগম টাকা পায়। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করেই শনিবার দুপুরে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায় তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে তাদের বৃদ্ধ বাবা আকবর আলী মিস্ত্রি এসে থামানোর চেষ্টা করে। এ সময় ছেলের লাঠির আঘাতে অসুস্থ্য হয়ে পড়েন পিতা আকবর আলী ।
রোববার ভোরে আকবর আলী মারা যায়। ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতল মর্গে প্রেরণ করা হয়েছে। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451