শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে ছাত্রীকে ধর্ষন , ধর্ষক শিক্ষক গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪৬৭ বার পড়া হয়েছে

আজম সরকার সাভার থেকে:

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণের পরে ধর্ষণের

অভিযোগ উঠেছে ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করেছেন।

শনিবার গভীর রাতে ধর্ষণকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এস আই)সুমন জানান গত ৯ জুন বিকেলে সাভার

ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার শেফাকে (১৫) সাভারের

শিমুলতলা থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যান সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বায়লজি

বিভাগের সহকারী শিক্ষক জসিম উদ্দিন। পরে শিক্ষার্থীকে রাজধানীর মহাখালীর একটি হোটেলে নিয়ে রাতভর

ধর্ষণ করেন ওই শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের ধামরাই উপজেলার মহীশাসী গ্রামের দেলোয়ার হোসেনের

ছেলে।বর্তমানে ধামরাই থানা রোডে ওয়াজেদের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকে।

এঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণের মামলা করলে পুলিশ

সকালে ওই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় আশুলিয়ার জিরাবো থেকে উদ্ধার করে। এঘটনায় পর ধর্ষণকারী

শিক্ষক জসিম উদ্দিন পালাতক থাকেন। পরে শনিবার গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে

তাকে গ্রেপ্তার করা হয়।

শিক্ষার্থীর বাবা আক্ষেপ করে বলেন, এমন একটি সাভারের নাম করা বিদ্যালয়ে এধরনের ঘটনা

দূভাগ্যজনক।এঘটনা ছড়িয়ে পড়লে সাভার ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকেরা

ওই শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451