রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গিবাদের অভিযোগে গার্মেন্টস ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৪৪৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ

এবার জঙ্গিবাদের অভিযোগে নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টস ব্যবসায়ী ইমরান আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জানালেন সংস্থার গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। রোববার ঢাকার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মুফতি মাহমুদ বলেন, জঙ্গিদের অস্ত্র ও অর্থসহায়তায় জড়িত থাকার অভিযোগে জিম টেক্সের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ ও তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জঙ্গিবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ইমরান নব্য জেএমবির কেন্দ্রীয় দাওয়া বিষয়ক কমিটির সুরা সদস্য। তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন ২০১২ সালে। এরপর থেকে তিনি জঙ্গিদের অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আসছে। অস্ত্র, গোলাবারুদ ও দাওয়াতি উপকরণ উদ্ধার হয়েছে ইমরানের কারখানা ও বাসা থেকে।

এছাড়া আতিয়া মহলে অভিযানের আগে ‌সাজিদ নামের যে ব্যক্তি পালিয়ে যান। তিনি ঢাকায় এসে ইমরানের মহাখালীর বাসায় আশ্রয় নেন। পালিয়ে যাওয়া সাজিদ জেএমবির নতুন আমির আবু মুহারিবের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। র‌্যাবের এই কর্মকর্তা আরো বলেন, সাজিদ ছাড়াও জেএমবির শীর্ষ স্থানীয় নেতাদের অনেককেই ইমরানের বাসায় আশ্রয় নিতেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি অর্থ সহায়তার স্বীকার করেছেন। ইমরানের থেকে সহায়তা নেয়াদের তালিকায় জুন্নুন শিকদারও আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা জুন্নুন সিরিয়ায় রয়েছেন। এছাড়া আরেক জেএমবি নেতা আবদুল হাকিম র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হন।

ইমরান আইনি সহযোগিতার জন্য হাকিমের স্ত্রীকে দুই লাখ টাকা দিয়েছেন। গেলো এপ্রিলে ইমরান বগুড়ার সোনাতলায় জিএমবির নায়েবে আমির শায়খ এনামুলের বাড়ির বৈঠকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত বিষয়ক সুরা কমিটির দায়িত্ব পান। সেখানে জেএমিবর ১০ সদস্যের দাওয়াতি সুরা বোর্ড গঠন করা হয়।

ওই বোর্ডের আমির নির্বাচিত হন ঢাকার নন্দীপাড়ার কুরআন-সুন্নাহ একাডেমির শায়খ আরিফ। জেএমবির প্রধানের দায়িত্ব পালনকারী আবু মুহারিবের কাছ থেকে এই কমিটির অনুমোদন নিয়ে দেন সাজিদ। সে জেএমবির সামরিক বিভাগের প্রধান। তিনি অ্যাপসের মাধ্যমে নতুন আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451