রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদ-উল ফিতর উপলক্ষে অর্থ লেনদেনে সহায়তা করবে পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৪৫২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ

পবিত্র রমজান মাস ও ঈদ-উল ফিতর উপলক্ষে অর্থ লেনদেনে সহায়তা করবে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেন-দেন ও স্থানান্তর বৃদ্ধি পাবে।

কোন ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে সহায়তা বা এস্কর্ট প্রদান করবে ডিএমপি। তবে এস্কর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।বিজ্ঞপ্তিতে সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়।

কন্ট্রোলরুমের নম্বরসমূহ হচ্ছে- ফোন: ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১।

অর্থ বহনের ক্ষেত্রে বড় অংকের অর্থ একা বহন না করা, অতিরিক্ত একাধিক বিশ্বস্ত ব্যক্তিকে সাথে রাখা, অর্থ বহন সংক্রান্তে কোন তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকা, পায়ে হেঁটে রিকশায় অর্থ বহনের পরিবর্তে মোটর সাইকেল কিংবা গাড়িতে অর্থ বহন করা, নগদ অর্থ বহনের পূর্বে নিশ্চিত হতে হবে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ দুষ্কৃতিকারীদের না জানিয়ে দেয়, দৈনিক নগদ অর্থ বহনের প্রয়োজন হলে মাঝে মাঝে ভিন্ন পথ ব্যবহার করা যেন দুষ্কৃতিকারীরা পূর্বেই ওত পেতে থাকার সুবিধা নিতে না পারে, বড় নোট ব্যবহারে সচেষ্ট হওয়া এবং সম্ভব হলে টাকার নম্বর লিখে রাখা, সকল টাকা একসাথে না রেখে বিভিন্ন জায়গায় যেমন: পকেটে, ব্যাগে, সঙ্গীয় ব্যক্তির নিকট ভাগ করে রাখা, গলি পথ কিংবা নির্জন পথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করা, ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সতর্ক থাকা, সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকের সাথে লেনদেন করা, ব্যাংক থেকে বের হওয়ার পর বুঝতে চেষ্টা করা যে সন্দেহজনক কেউ আপনাকে অনুসরণ করছে কিনা, বড় অংকের অর্থ পরিবহনের কাজটি রাতে না করে দিনের বেলায় সম্পন্ন করার চেষ্টা করা, এটিএম বুথে টাকা তুলতে গেলে বুথের ভেতরে কেউ আছে কিনা নিশ্চিত হয়ে নেয়াসহ কেউ থাকলে তিনি বের হবার পর আপনি বুথে প্রবেশ করার পরামর্শ দিয়েছে ডিএমপি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451