সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাত-চোখ বাঁধা অবস্থায় ৬ বন্দি ছিলেন রকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৪৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

লক্ষ্মীপুর থেকে অপহরণের ছয় মাস পর চোখ বাঁধা অবস্থায় রাকিবুল হাসান রকি নামের এক যুবক ফিরে এসেছেন। আজ রোববার ভোররাতে অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে গাড়িতে এনে শহরের বাগবাড়ি এলাকায় নামিয়ে দেয়। পরে স্থানীয় এক রিকশাচালক তাঁকে বাড়িতে পৌঁছে দেন বলে জানিয়েছেন রকি।

রাকিবুল হাসান রনি লক্ষ্মীপুর পৌর এলাকার সোনালী কলোনির বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে। তিনি স্থানীয় একটি মোটরসাইকেলের বিক্রয়কেন্দ্রের মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন।

রকির পরিবারের সদস্যরা জানান, গত বছরের ৬ ডিসেম্বর শহরের পুরাতন আদালত রোড থেকে রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে রকিকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা। পরের দিন ৭ ডিসেম্বর তাঁর বাবা তোফায়েল আহমেদ লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রকি বলেন, কারা তাঁকে তুলে নিয়ে গেছেন তা তিনি বুঝতে পারেননি। ছয় মাস ধরে তাঁকে একটি কক্ষে বন্দি রাখা  হয়েছে। বেশির ভাগ সময় তাঁর চোখ ও হাত বাঁধা ছিল। খাওয়া ও শৌচাগারে যাওয়ার সময় চোখ ও হাত খুলে দেওয়া হতো। দীর্ঘ ছয় মাস তাঁকে কোনো ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও কোনো ধরনের নির্যাতনও করা হয়নি।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘আমরা খবর পেয়েছি, রকি ফিরে এসেছে। পুলিশ তার বাড়িতে গিয়েছে। তিনি কোথায় ছিলেন, কী ঘটেছিল তার সঙ্গে কথা বললে সেসব জানা যাবে।

ছবি/ ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451