এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নিরবিছিন্ন
বিদ্যুতের দাবিতে বিক্ষুদ্ধ এলাকাবাসী নোয়াখালী জেলা বিদ্যুৎ অফিসে
গ্রাহকরা হামলা ও ভাঙচুর চালায়। শনিবার দুপুরে মাইজদী বিদ্যুৎ অফিসে
এ হামলার ঘটনা ঘটে। এসময় বেধড়ক পিটিয়ে বিদ্যু॥তের ৪ কর্মচারীকে
আহত ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতরা হলেন,লাইনম্যান জাহিদুল আলম
(৪০), মিটার রিডার তৈহিদুল আলম (৩২), মোতাহের আলম (৩০) ও মোরশেদ
আলম (৩০) বিদ্যুৎ বিভাগের সহকারি প্রকৌশলী মামুনুর রশিদ জানান,
কিছু লোকজন বিদ্যুতের দাবীতে হামলা করে অফিসের ৪ কর্মচারীকে আহত
করে। পুলিশ আসা টের পেয়ে তারা পালিয়ে যায়। আহতদেরকে নোয়াখালী
জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, হামলাকারীদের
বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।ৃ