রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে আদিবাসীদের উচ্ছেদে ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধনমিরসরাইয়ে আদিবাসীদের উচ্ছেদে ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০১৭
  • ২২৫ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে আদিবাসীদের বসত ভিটা থেকে উচ্ছেদে ষড়যন্ত্র বন্ধের

দাবিতে মানববন্ধন করেছে আদিবাসীরা। শনিবার (১০ জুন) উপজেলার

করেরহাট ইউনিয়নের নলখোঁ আদিবাসী পাড়ার শতাধিক পরিবার

উপজেলা সদরে ওই মানববন্ধন করে।

মানববন্ধনে আদিবাসীরা অভিযোগ করেন, প্রায় চারশ বছরের বেশি

সময় ধরে করেরহাট ইউনিয়নের নলখোঁ এলাকার পাহাড়ি এলাকায় তাদের

পূর্ব পুরুষরা বসবাস করে আসছে। সম্প্রতি দালাল চক্রের মাধ্যমে নাহার

গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান আদিবাসী পাড়ার আশেপাশে পাহাড়

কিনে পোল্ট্রিও গরুর খামার করার প্রক্রিয়া শুরু করে। খামার করতে

ইতিমধ্যে পাহাড় কাটা শুরু করেছে এবং আদিবাসীদের বসতভিটা

থেকে উচ্ছেদ করতে নানাভাবে হুমকী দিয়ে আসছে। পূর্ব পুরুষের বসত

ভিটা রক্ষায় তারা ইতিমধ্যে স্থানীয় চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমন বরাবরে

লিখিতভাবে আবেদন করেছেন। কিন্তু প্রসাশনের কোন পদক্ষেপ না দেখা

যাওয়ায় আদিবাসীদের মধ্যে বসতভিটা হারানোর আতঙ্ক দেখা দিয়েছে।

আদিবাসীরা তাদের বসতভিটা রক্ষাও নাহার গ্রুপের ষড়যন্ত্র বন্ধে

প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নলখোঁ ভূমি রক্ষা কমিটির সভাপতি রবাট ত্রিপুরার সভাপতিত্বে

মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম ত্রিপুরা কল্যাণ পরিষদের সভাপতি ফুল

কুমার ত্রিপুরা, চট্টগ্রাম জাতীয় মুক্তি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি

এডভোকেট আমীর আব্বাস, সাধন ত্রিপুরা, জনার্দ্দন ত্রিপুরা, কমল

ত্রিপুরা, আনোয়ার হোসেন, সামিউল আলম রীচি প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451