শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাহমুদউল্লাহ-সাকিবের সেঞ্চুরিতে বাংলাদেশের অবিশ্বাস্য জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০১৭
  • ২৭৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

মাহমুদউল্লাহ-সাকিবের সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় পেলো বাংলাদেশ।   ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেমে ৩৩ রানেই ৪ উইকেটে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। জয়ের স্বপ্ন যেনো অসম্ভব হয়ে যায়। তবে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের লড়াইয় অসম্ভবকে সম্ভব করলো। দুজনে ২২৪ রানের অসাধারণ এক জুটি করে গড়লো নতুন রেকর্ড। ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

সে সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেমির আশাও টিকিয়ে রাখলেন সাকিব-মাহমুদউল্লাহ। কিউই বোলার টিম সাউদির বল বুঝতেই পারেননি ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার এবং তিন নম্বর ব্যাটসম্যান সাব্বির রহমান।

তামিম ০, সৌম্য ৩ ও সাব্বির ৮ রানে আউট হয়ে যান। ‘দ্য ওয়াল’ খ্যাত মুশফিকুর রহিমও দিতে পারেননি আস্থার প্রতিদান। ৩৪ বলে ১৪ রান করেই  অ্যাডাম মিলনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। এর আগে শুক্রবার বিকেলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৬৫ রানের পুঁজি গড়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবারের মতো খেলতে নেমেই জ্বলে উঠলেন তাসকিন আহমেদ। অষ্টম ওভারে ওপেনার লুক রঞ্চিকে (১৬) আউট করার মাধ্যমে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন তিনিই। অপর ওপেনার মার্টিন গাপটিলকে (৩৩) আউট করেন রুবেল হোসেন।

উইলিয়ামসন (৫৭) রান আউট হবার পর ক্রমশ বিপদজনক হয়ে ওঠা রস টেলরকে (৬৩) আউট করেন তাসকিন। এরপরই বাংলাদেশকে আনন্দে ভাসান মোসাদ্দেক। তিনি নেইল ব্রুমকে (৩৬) সাজঘরে ফেরত পাঠান।

মোসাদ্দেকের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ৩৬ রানে সাজঘরে ফিরে যান তিনি। কিছু বোঝার আগেই নতুন ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনকে (০) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন মোসাদ্দেক। তার বলে জেমস নিশামকেও (২৩) স্ট্যাম্পিং করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। অষ্টম উইকেটটি নেন মুস্তাফিজ। মিচেল স্যান্টনার (১৪) ও টিম সাউদি (১০) অপরাজিত থেকে মাঠ ছাড়েন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451