বেনাপোল প্রতিনিধি:
হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শুক্রবার সকালে
বেনাপোল’র পুটখালী সীমাšত থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা সহ
হানিফ মিয়া (২৫) ও বেলাল হোসেন (৩০) নামে দুই হুন্ডি ব্যবসায়ীকে
আটক করেছে বিজিবি। আটক হানিফ মিয়া পুটখালী গ্রামের
আফজেল হোসেন’র ছেলে ও বেলাল হোসেন একই গ্রামের আমজাদ
হোসেন’র ছেলে।
পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল হোসেন জানান,
বিপুল পরিমান হুন্ডির টাকা ভারত থেকে পাচার করে দেশে আনা হচ্ছে
এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তে
অভিযান চালিয়ে হানিফ মিয়া ও বেলাল হোসেনকে আটক করা হয়।পরে
তাদের দেহ তল্লাশী করে কৌশলে লুকিয়ে রাখা হুন্ডির ১৩ লাখ ৫০ হাজার
টাকা জব্দ করা হয়। হুন্ডির টাকাসহ তাদের বেনাপোল পোর্ট থানায়
সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি
মামলা হয়েছে।