শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

নর্থ সাউথের প্রো-ভিসিসহ চারজন রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে নাম-ঠিকানাসহ তথ্য না রাখার অভিযোগে আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসানসহ চারজনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির রোববার ওই চারজনকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেফতার দেখানোর এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন জানান।

শুনানি শেষে মহানগর হাকিম তসরুজ্জামান প্রত্যেককে আট দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রণপ কুমার ভক্ত জানান।

শনিবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াস উদ্দিন আহসানসহ তিনজনকে গ্রেফতার করা হয়। আর রাতে ঢাকার পশ্চিম শেওড়াপাড়ায় আরেক বাড়ি থেকে গ্রেফতার করা হয় আরেকজনকে।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার আগে পাঁচ জঙ্গি বসুন্ধরা ও শেওড়াপাড়ার ওই দুই বাসায় আশ্রয় পেয়েছিলেন বলে পুলিশের ভাষ্য।

গ্রেফতার অন্য তিনজন হলেন- গিয়াস উদ্দিনের ভাগনে আলম চৌধুরী এবং বসুন্ধরার ওই ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন ও শেওড়াপাড়ার ওই বাসার মালিক নুরুল ইসলাম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451