সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর

ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাদলের বিরুদ্ধে দায়েরকৃত

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ওই

ইউনিয়ন পরিষদের সদস্যরা গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

তারা এই ষড়যন্ত্রমূলক অভিযোগের তীব্র প্রতিবাদ এবং জেলা প্রশাসন ও

পুলিশ প্রশাসনসহ সংশিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ

থেকে তাকে অব্যাহতি দেয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য এম.এ রাজ্জাক লিখিত বক্তব্যে উলেখ করেন,

কথিত ভিকটিম মেয়েটির বাবা মো. জালাল উদ্দিন অর্থলোভী ও অসামাজিক

ব্যক্তি। জালাল উদ্দিন বিভিন্ন সময়ে চেয়ারম্যানের কাছ থেকে বিভিন্ন

সময়ে নানা সুবিধা গ্রহণ করে আসছিল। ঘটনার দিন চেয়ারম্যান

ভিকটিমের বাড়িতে যাননি। তিনি সেসময় তার বাড়িতে ইউপি সদস্যদের

নিয়ে আলোচনা করছিলেন। মেয়েটি ১ম ভর্তি হয় লেঙ্গা বাজার বিএস উচ্চ

বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে। সেখান থেকে আবার ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়

খোর্দ্দ মালিবাড়ি উচ্চ বিদ্যালয়ে। উক্ত বিদ্যালয় থেকে আবার ভর্তি হয় ৭ম

শ্রেণিতে লেঙ্গা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে। সে এই বিদ্যালয় থেকে

জেএসসি পাশ করার পর নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত

নিয়ে পড়তে চায়। কিন্তু এই বিদ্যালয়ে উচ্চতর গণিতে শিক্ষার্থী না থাকায়

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদল তাকে উক্ত শ্রেণিতে

ভর্তি করাতে অপরাগতা প্রকাশ করেন। সেই সময়ে মেয়েটির বাবা

চেয়ারম্যানকে দেখে নেয়ার হুমকি দেয়। মেয়েটিকে ব্যবহার করে তার পিতার

সহযোগিতায় প্রতিপক্ষ চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার

অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে।

সংবাদ সম্মেলনে অন্যান্য ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম

আজাদ, নাজমুল হক, এমরান খান, শাহানা ইয়াছমিন, মোখলেছুর রহমান

সবুজ, দুছু মিয়া ও সাবানা বেগম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451