শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে সরকারের তদন্তকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৩২০ বার পড়া হয়েছে

ঢাকা: জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে সরকারের তদন্তকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেখবেন ভবিষ্যতে এমন এমন জিনিস বের হবে, আপনারা নিজেরাই তাজ্জব হয়ে যাবেন। ভাববেন কী ভাবে এ কাজগুলো এরা করেছে। রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তদন্ত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে ১১তম এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী বলেন, তদন্তের অনেকগুলো ধাপ আছে, সেগুলো করা হচ্ছে, সব খুঁজে বের করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা থেকে আমরা যতগুলো তথ্য পাচ্ছি, সেখানে যতটুকু প্রকাশ করার দরকার আমরা ততটুকু করছি। এর জন্য সময় দিতে হবে।

সরকার প্রধান শেখ হাসিনা এ প্রসঙ্গে আরও বলেন, তদন্ত কাজ নিয়ে বেশি খোঁচাখুচি করবেন না। যখন আমরা তদন্ত সফলভাবে শেষ করতে পারব তখন সব জানাব।

শেখ হাসিনা আরও বলেন, তদন্ত পুরোপুরি সম্পন্ন হওয়ার আগে যদি একটা শব্দ বেরিয়ে যায়, মনে করেন একটা সূত্র হারিয়ে ফেললাম। নিশ্চয়ই আপনারা সেটা চাইবেন না। কারণ এই সূত্র ধরে আমরা অনেক দূর যেতে পারব। সত্য তুলে আনতে পারব। সেভাবেই তদন্তগুলো করা হচ্ছে। তাই সূত্র হারাক নিশ্চয়ই আপনারা তা চাইবেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451