বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বতীপুরে প্রতিপক্ষের হামলায় গাছ ব্যবসায়ী গুরুতর আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে গাছের লটের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত

হয় ২ ও গ্রেফতার দু’জন। ৩১শে মে রাত সাড়ে ১০ টায় উপজেলার ডাঙ্গারহাট

নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪নং পলাশবাড়ী ইউনিয়নের আটরাই ডাঙ্গাপাড়া গ্রামে

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ রাস্তার ৫টি গাছের লটের মধ্যে ট্রেন্ডারের মাধ্যমে

সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ ও ২ নং মোট ২টি লট ইউনিয়নের যুবলীগের

সভাপতি মোঃ আজাহার আলী রাজা পায়। লট ২টির মধ্যে ১টি লট আটরাই

গ্রামের আঃ সামাদ ও মোবিন ফারুকির নিকট ২ লক্ষ ৬০ হাজার টাকা বিক্রয়

করে। ইউনিয়ন পরিষদে সমুদয় টাকা পরিশোধ না করে রাজা, সামাদ ও মোবিনের

কে লটের গাছ কর্তনের আদেশ দেয় এবং সামাদ ও মোবিন লটের গাছ কর্তনের

জন্য গেলে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোফাখারুল ইসলাম ফারুক গাছ কর্তনে

বাধা প্রদান করে বলেন, ইউনিয়ন পরিষদের সমুদয় টাকা রাজা পরিশোধ করে নাই।

পরে তারা আজাহার আলী রাজার নিকট বৈধ কাগজপত্র চাইলে রাজা, রাসেদুল বারী

কল্লোল, শাহীন, রাসেদুল আকতারুল, সাজ্জাদ ও মিন্টুসহ দলবল সামাদ ও মোবিনের

উপর হামলা চালিয়ে গুরুতর যখম করে।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সামাদের

অবস্থা এখন আশংখা জনক সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই ঘটনাকে কেন্দ্র করে

পর দিন এলাবাসী শাহীন ও কল্লোল কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে মামলার তদন্ত অফিসার আতিক বলেন তাদের বিরুদ্ধে পার্বতীপুর

মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১ , তারিখ: ৩-৬- ১৭

এবং বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451