বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল বাস স্ট্যান্ডের একটি বাড়ি থেকে আজ সোমবার বিকেলে যশোর
জেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক রুহুল আমিন সহ ৩ ছাত্র শিবির নেতাকে
১৫ টি বোমা, ৩টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।
বেনাপোল পোটর্ থানার ওসি অপূর্ব হাসান জানান, বেনাপোল বাস স্ট্যান্ড
সংলগ্ন একটি বাড়িতে শিবিরের উচ্চ পর্যায়ের নেতাদের একটি গোপন
বৈঠক চলছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে
যশোর জোলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক, ঝিকরগাছা উপজেলা ছাত্র
শিবিরের সভাপতি তরিকুল ইসলাম ও বেনাপোল পৌর ছাত্র শিবিরের সাধারন
সম্পাদক আবুল কাশেমকে ১৫ টি বোমা, ৩টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ আটক
করা হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে আরো অনেক নেতারা পালিয়ে যায় বলে
ওসি জানান। বেনাপোল পোর্ট থানায় তাদের জিঞাসাবাদ করা হচ্ছে। এ
ঘটনায় বেনাপোল পোর্ট থানায় নাশকতা আইনে মামলা হয়েছে।