বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতের বাজারে এলো নোকিয়া ৩৩১০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৫১৫ বার পড়া হয়েছে

কয়েক মাস অপেক্ষার পর ভারতের বাজারে এলো নতুন রূপে পুরোনো মডেল নোকিয়া ৩৩১০। মডেলের সঙ্গে মিল রেখে ফোনটির দামও নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩১০ রুপি। ভারতের বাজারে বিক্রি শুরু হবে ১৮ মে, বৃহস্পতিবার।

মডেলটির চারটি রঙের মুঠোফোন কিনতে পারবেন গ্রাহকরা। এই রংগুলোর মধ্যে রয়েছে লাল, হলুদ, গাঢ় নীল ও ধূসর।

যাঁরা কথা বলতে সাধারণ একটি মুঠোফোন ব্যবহার করতে চান অথবা মূল মুঠোফোনের সঙ্গে আরেকটি বিকল্প রাখতে চান, তাঁদের কথা বিবেচনা করে নতুন সেটটি বাজারে এনেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এই মডেলটির সঙ্গে অনেকের আবেগ জড়িয়ে আছে। সেই দিকটি বিবেচনায় নিয়ে পুরোনোটির মতোই এটিতে দীর্ঘমেয়াদি ব্যাটারি, সাপ খেলার অপশন রাখা হয়েছে। এ ছাড়া মুঠোফোনটি থেকে টু জি গতিতে ইন্টারনেটে কাজ করা যাবে।

আগেরটির মতো নতুন সেটেও থাকছে হাইলাইট, মাইক্রো-ইউএসবি পোর্ট। তবে আগেরটির মতো এটিতে থাকছে না চিকন পিনের চার্জার। এ ছাড়া নোকিয়ার স্ল্যাম প্রযুক্তি ব্যবহার করে  সংযুক্ত করা হয়েছে ব্লুটুথ ৩.০। এটির স্টোরেজ থাকবে ১৬ মেগাবাইট। তবে এটিকে মাইক্রো এসডি কার্ড দিয়ে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

এই মুঠোফোনটির সামনে কোনো ক্যামেরা থাকবে না। তবে পেছনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যাতে এলইডি ফ্ল্যাশ থাকবে। এ ছাড়া থাকছে এফএম রেডিও শোনার সুযোগ।

নতুন এই ভার্সনের ব্যাটারিটি এক হাজার ২০০ মেগাহার্টজের, যা দিয়ে টানা ২২ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে।

 

সূত্র, এনডিটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451