বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সৌদিআরব সহ চার দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৪৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ   

অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো বলছে, কাতার মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী দলগুলোকে সমর্থন দিচ্ছে।

সৌদির সরকারি সংবাদ সংস্থা ‘এসপিএ’ জানিয়েছে, রিয়াদ কাতারের সঙ্গে জল, স্থল, আকাশপথসহ সব ধরনের যোগাযোগ ছিন্ন করেছে। সংবাদ সংস্থাটির কর্তৃপক্ষ বলছে, ‘সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার ঝুঁকি থেকে দেশকে নিরাপদে রাখতেই এটা করা হচ্ছে।’

পাশাপাশি সৌদি জোটের নেতৃত্বে ইয়েমেনে নিযুক্ত সেনাবাহিনী থেকে কাতারের সব সেনাকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি কাতারের পরিবহনকে তাদের নৌ অথবা বিমানবন্দর ব্যবহার করতে দেবে না।

সংযুক্ত আরব আমিরাত কাতারের কূটনৈতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, সন্ত্রাসবাদীর সঙ্গে গলায় গলায় ভাব, উগ্রপন্থীদের সমর্থন ও সহায়তা করার জন্য কাতারের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে আবুধাবি আগ্রহী নয়।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। তারা বলেছে, ‘নিরাপত্তাজনিত কারণ, বাহরাইনের স্থিতিশীলতার স্বার্থে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে তারা এটা করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451