শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার অনুদান দিবে বিশ্বব্যাংক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৪৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের পোশাক শিল্প কারখানা ছাড়া অন্যান্য শিল্প কারখানার রপ্তানি বহুমুখী করণে ৯০ হাজারেরও বেশি দক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার অনুদান দিবে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক ‘এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস প্রোজেক্ট’-এর আওতায় চামড়া, পাদুকা, প্লাস্টিক ও হালকা প্রকৌশলসহ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের উন্নয়নে কাজ করবে বলে আজ এক বার্তায় জানানো হয়।

বাংলাদেশ, ভুটান ও নেপালের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিআও ফেন বলেন, এতে বলা হয়, বাংলাদেশ চীনের পরই বিশ্বে দ্বিতীয় বৃহত্তর তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এ দেশের রপ্তানি ত্বরান্বিত করা এবং অন্য খাতগুলোয় তৈরি পোশাক খাতের সাফল্যের পুনরাবৃত্তি করাই এর লক্ষ্য।

তিনি বলেন, এই প্রোজেক্টটি বিশ্ব বাণিজ্যিক ব্যবস্থায় তরুণদের বিশেষ করে নারীদের চাকরিতে যোগদানে ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া এই উদ্যোগটি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা করবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানগুলো বজায় রাখতে সক্ষমতা সৃষ্টি করবে। এছাড়া এটি বিদ্যমান ও নতুন বাজারে মার্কেটিং এবং ব্রান্ডিং ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং দক্ষতা বৃদ্ধি বিশেষ করে নারীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পাশাপাশি অবকাঠামোগত ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

এর মাধ্যমে এই সকল খাতের সরাসরি রপ্তানি ২৯ শতাংশ বৃদ্ধিতে সহায়ক হবে বলে বিশ্বব্যাংক জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451