শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নাটোর জেলায় ৪৪ জন নিখোঁজ পুলিশের নজরদারিতে ১৬ পরিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি,

নাটোর জেলায় ৪৪ জন সন্দেহ ভাজন ব্যাক্তি নিখোঁজ রয়েছেন।পুলিশের নজরদারিতে ১৬

পরিবার । গুলশান হত্যাযজ্ঞ ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থানায় পরিবারের জিডি ও

অনুসন্ধান চালিয়ে এমন তথ্য পেয়েছে পুলিশ। তবে ১৬ জনের পরিবার নিখোঁজ সংক্রান্ত

কোনো সংবাদ থানায় জানায়নি। পুলিশ এসব পরিবারের সাথে যোগাযোগ করা সহ

তাদের গতিবিধির ওপর নজর রাখছে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ এক কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে বেশির ভাগই বয়সে তরুণ। এদের তালিকা আরো

দীর্ঘ হতে পারে অনেকেই জঙ্গিবাদের সঙ্গে সংশি¬ষ্ট বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে

ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নাটোর জেলা কারাগারসহ

বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকা ও স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এছাড়া

বিদেশী নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সহ তাদের সর্তক হয়ে চলাচলের পরামর্শ

দিয়েছে স্থানীয় প্রশাসন। ।নাটোর জেলা পুলিশ সূত্রে জানা যায়, নাটোরের সাত

উপজেলার মধ্যে চার উপজেলার ৪৪ জন নিখোঁজের তথ্য পেয়েছে পুলিশ। এদের মধ্যে লালপুরে

১৪ জন, নলডাঙ্গায় ৬ জন, নাটোরে ২১ জন এবং সিংড়ায় ৩ জন। নিখোঁজদের বেশির

ভাগেরই বয়স ১৫ থেকে ১৭ বছর। তবে কয়েকজনের বয়স সর্বোচ্চ ২৮ বছর।নাটোরের

পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি জানান, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেয়া

হচ্ছে। এদের মধ্যে যে ১৬জন নিখোঁজ ব্যক্তির বিষয়ে থানায় জানানো হয়নি, তাদের

পরিবারের সদস্যদের গতিবিধির ওপর পুলিশ বিশেষ নজর রাখছে।তিনি আরো জানান,

নাটোরের নলডাঙ্গা এবং সিংড়া এলাকায় জেএমবির কার্যক্রমের কিছু বিষয় পুলিশের

নজরে এসেছে। দু-একজন ব্যাক্তির বিরুদ্ধে জঙ্গিবাদকে অর্থনৈতিকভাবে সহযোগিতা

করার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তাদের গতিবিধির ওপর নজর রাখাসহ উপযুক্ত তথ্য-

প্রমাণ সংগ্রহ করছে পুলিশ। যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হতে পারে। তবে

তদন্তের স্বার্থে এদের নাম প্রকাশ করা এই মুহূর্তে সম্ভব নয়। পুলিশ যে কোনো

পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451