সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তুচ্ছ ঘটনায় তালায় যুবককে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

তালা প্রতিদনিধি :

জমিতে চাষ করতে ট্রাক্টর যেতে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় দাশ

(৪২) নামের এক যুবককে হাতুড়ি,ইট , টর্চ লাইট ও লোহার রড দিয়ে

পিটিয়ে মাথা থেতলে দিয়েছে তারই প্রতিবেশী সুখেন দাশ ও তার পরিবারের

লোকেরা। ঘটনাটি ঘটেছে গত ২৪ মে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯

টার দিকে তালার ঘোষ নগর গ্রামে। সঞ্জয় ঐ এলাকার বিষ্টু পদ দাশেন ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, (২৪মে) বুধবার সকালে সঞ্জয় দাশের

শ্রমিকরা সুখেনের বাড়ির পাশে তার একটি জমিতে চাষ করতে ট্রাক্টর

নিয়ে যাচ্ছিল। এসময় তারা সুখেনদের জমির উপর দিয়ে ট্রাক্টর নিতে বাঁধা

দেয়ায় ঐ দিন আর জমি চাষ করা হয়নি। ঐসময় সঞ্জয় বাড়িতে ছিলনা। পরে

ঐদিন রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কাশিমনগর বাজার থেকে বাড়ি

যাওয়ার পথে সঞ্জয় সুখেনের বাড়ির সন্নিকটে পৌছালে তারা তাকে ডেকে

তাদের বাড়িতে নিয়ে যায়। এর আগে তারা তার পিতা বিষ্টু পদ দাশকেও

একইভাবে বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় কথা কাটাকাটির এক

পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই পঞ্চানন দাশের দু’ছেলে সুখেন

(৪০) ও তার ভাই ধনঞ্জয় (৩২) সহ বাড়ির অন্যান্যরা সংঘবদ্ধভাবে পিতার সামনে

সঞ্জয়কে ইট,লোহার হাতুড়ি ও টর্চ লাইট দিয়ে পিটিয়ে তার মাথা থেতলে

দেয়। তাৎক্ষণিক তার পরিবারের লোকেরা সঞ্জয়কে উদ্ধার করে তালা হাসপাতালে

ভর্তি করে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে সঞ্জয়ের পক্ষে থানায় মামলা করতে ওসি’র কথা বলে স্থানীয় ইউপি

সদস্যের এক সাগরেদ ঘোষ নগরের জনৈক মিঠু সঞ্জয়ের পিতা বিষ্টু পদ

দাশের কাছ থেকে ১৫ হাজার টাকা নিলেও অদ্যবধি কোথাও কোন মামলা

করেনি। সার্বিক ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451