রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাবি ছাত্রলীগের ৮ নেতাকর্মী বহিষ্কার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৪৭৯ বার পড়া হয়েছে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতিসহ সংগঠনটির ৮ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিজয় একাত্তর হল কর্তৃপক্ষ।  শুক্রবার সন্ধ্যায় হল প্রাধ্যক্ষ এ জে এম শফিউল আলম ভূইয়া স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গেলো বৃহস্পতিবার রাতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসমাইল আহমেদ মুবিনকে গায়ে ধাক্কা লাগার অভিযোগ এনে ছাত্রলীগের ঢাবি ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মারধর করেন। এরপর আহত ইসমাইলকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের ঢাবি শাখার সহ সভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের সামচিতা ব্রিজ প্রান্ত, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তৃতীয় বর্ষের রবিউল ইসলাম, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব সজীব, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস এবং মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ইবনে কায়েস জিয়া। তারা সবাই ছাত্রলীগের কর্মী ও আরিফের অনুসারী বলে জানা গেছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451