বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হেলসের সেঞ্চুরি থামালেন সাব্বির

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৪৫৫ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের দেয়া ৩০৬ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ২৮ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১৬৫ রান। ৭৪ বলে ৬৬ করে আছেন জো রুট। তার সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান।

২৭ তম ওভারে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাব্বিরকে বল তুলে দেন। ওভারের শেষ বলে বদলি খেলোয়াড় সুনজামুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরে ৮৫ বলে ৫৯ করা অ্যালেক্স হেলস।   এর আগে ইংলিশদের ইনিংসের শুরুতেই আঘাত হানে মাশরাফি।

তৃতীয় ওভারে শর্ট লং অনে মুস্তাফিজুর রহমানের অসাধরণ ক্যাচে ১ রান করে প্যাভিলিয়নে ফেরন জেসন রয়। তামিম ইকবালের সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩০৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করে বাংলাদেশ। মূলত তামিম ও মুশফিকের ৩য় উইকেটে ১৬৬ রানের জুটি বড় সংগ্রহে মূল অবদান রাখে। তামিম ইকবাল তিন ছয় আর ১২ টি চারের সাহায্যে করেন ১২৮ রান আর মুশফিক ৭২ বলে করেন ৭৯ রান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451