জাকির পাটোয়ারী লক্ষ্মীপুর ঃ
লক্ষ্মীপুরের রায়পুরে বুধবার সকালে উপজেলার ১নং উত্তর চরআবাবিল ও
২নং উত্তর চরবংশী ইউনিয়নে প্রায় ৩ হাজার জেলেদের মাঝে
সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। উত্তর চরআবাবিল
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যা বিএসসি ও সহকারি
শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান ইউপি পরিষদের সামনে বিতরণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অপরদিকে উত্তর চরবংশী ইউনিয়নে
সকালে চাউল বিতরণ অনুষ্ঠান উদ্ভোধন করেন উপজেলা
নির্বাচন অফিসার স্বপন কুমার ভৈৗমিক, ইউপি চেয়ারম্যান
আবুল হোসেন মাষ্টার, সচিব মোঃ ইউসুফ রাঢ়ীসহ পরিষদের
সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রতিজন জেলের মাঝে ৪০
কেজি হারে চাল বিতরণ করা হয়।